হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরকার অবাধ তথ্যপ্রবাহ ও জবাবদিহিতায় বিশ্বাস করে

কক্সবাজারে প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ছবি: আমার দেশ

সরকারের তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেছেন, মায়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সিল্করোড চালু হয়ে গেলে কক্সবাজার আরও উন্নত শহরে পরিণত হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করে এসেছেন। তিনি আশা করছেন, চীনের সঙ্গে বাংলাদেশের এই সড়ক শীঘ্রই চালু হয়ে যাবে।

আবদাল আহমদ বলেন, অপতথ্য ও গুজবকে চ্যালেঞ্জ করতে হবে সত্য সাংবাদিকতা দিয়ে। সত্য সাংবাদিকতা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অপতথ্য ও গুজব কিছুই করতে পারবে না।

তিনি শুক্রবার দুপুরে কক্সবাজারে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, তথ্য অধিপ্তর প্রতি সপ্তাহে সরকারি কার্যক্রমের ব্রিফিং করছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরাও প্রতি মাসে নিজের দপ্তরের কাজের ব্রিফিং করেন।

তার মতে, সরকার অবাধ তথ্যপ্রবাহ ও জবাবদিহিতায় বিশ্বাস করে। তবে অপতথ্য ও গুজব যেন সরকারের সেবা কার্যক্রমে ব্যাঘাত না ঘটায় সাংবাদিকদের সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

কর্মশালায় বিষয়ভিত্তিক সেশন উপস্থাপন করেন তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, উপ প্রধান তথ্য কর্মকর্তা হাসিনা আক্তার ও সিনিয়র তথ্য কর্মকর্তা মনিরুজ্জামান খান।

এছাড়া বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি শামসুল হক শারেক, এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, দৈনিক আমার দেশের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আনছার হোসেন ও এটিএন বাংলার কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জাম হোসেন শাকিল।

কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেল মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় কক্সবাজারে কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

এমএইচ

ছাগলনাইয়ায় ৫ দিনে ২ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ৬৩ পরিবার

রাঙ্গামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফুটপাত দখল করে দৈনিক লাখ টাকা চাঁদাবাজি

উচ্চ আদালতে রিভিউ আবেদনের প্রস্তুতি আসলাম চৌধুরীর

শ্রীমঙ্গলে তুলাবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড

ফগার মেশিন কাঁধে নিয়ে এমপির মশক নিধন উদ্বোধন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের এক প্রবাসীর মৃত্যু

পরশুরামের যুবকের লাশ সেনবাগে উদ্ধার

১৭ বছর অপেক্ষা শেষে আরসিসি ঢালাই

২২ দিনেও সন্ধান মেলেনি ফারজানার