হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমার দেশের কক্সবাজার স্টাফ রিপোর্টার আনছার হোসেনের সহধর্মিণীর ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

দৈনিক আমার দেশের কক্সবাজার স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক আনছার হোসেনের সহধর্মিণী রোকসানা আক্তার (৩৭) মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ইন্তেকাল করেছেন। সন্ধ্যায় বুকে ব্যথা অনুভূত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক জীবনে তিনি দুই পুত্রসন্তানের জননী ছিলেন।

মরহুমার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ও ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদ সভাপতি আনোয়ার হোছাইন এবং সাধারণ সম্পাদক, দৈনিক সংগ্রাম-এর প্রতিনিধি মো. মিছবাহ উদ্দিন। তারা আল্লাহর নিকট মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং সর্বোচ্চ জান্নাত প্রার্থনা করেন।

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার