হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমার‌ সীমান্তে স্হল মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি, বান্দরবান

আহত ওমর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা লাগোয়া মিয়ানমার অভ্যন্তরে আবারো মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি ৪৬-৪৭ সীমান্তের মধ্যবর্তী মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে ওমর মিয়া নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি রামু উপজেলার মৌলভীরকাটা এলাকার সাবের মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইন বিস্ফোরণে আহত ওমর মিয়া সীমান্ত চোরাচালানে শীর্ষ গডফাদার হিসেবে পরিচিত।

তিনি মিয়ানমার থেকে বার্মিজ গরু ও মাদক নিয়ে আসার সময় মাইন বিস্ফোরণের শিকার হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ওমর মিয়া আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এমএস

ভূমি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

অধিকার আদায়ে কৃষকদের ঐক্যবদ্ধ হতে হবে

অকটেন ভাগাভাগির সময় বিড়ির আগুনে প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই

খেলাধুলায় উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: এমপি সাচিং প্রু জেরী

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন

রামগঞ্জে ধানক্ষেতে মুখ বাঁধা ইটভাটা শ্রমিকের লাশ

বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগের দোসরকে পুনর্বাসনের অভিযোগ

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেপ্তার ৪

সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী হিসেবে পুরস্কার পেলেন লাকি আক্তার

সারের দাম বেশি নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ কৃষিমন্ত্রীর