হোম > সারা দেশ > চট্টগ্রাম

৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, অধ্যক্ষদের জরুরি তলব

আমার দেশ অনলাইন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করায় কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বোর্ডে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ ৩১টি কুমিল্লা জেলার। এছাড়া নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার ৫টি এবং ফেনীর ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। তবে এসব প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের পেছনে একাডেমিক ও প্রশাসনিক কোনো গাফিলতি রয়েছে কিনা, তা যাচাই করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বোর্ডের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, বিপর্যয়কর ফলের জন্য কেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না—তা সুস্পষ্ট ব্যাখ্যাসহ লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক নথিপত্রসহ প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশিত তারিখে সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে আয়োজিত জরুরি সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

জেলাভিত্তিক সর্বনিম্ন পাসের হার

কুমিল্লা: ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে খারাপ ফল করেছে বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাসের হার ১১.১১%)। এছাড়া মোহনপুর পাবলিক কলেজে ১২.৫০%, হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজে ১২.৬৪% এবং খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৩.৫১% শিক্ষার্থী পাস করেছে।

চাঁদপুর: ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে পাসের হার সর্বনিম্ন ১০%। বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে এ হার ১২.৭৯%।

লক্ষ্মীপুর: ১১টি প্রতিষ্ঠানের মধ্যে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে ১০.০৮%, জিল্লুর রহিম কলেজে ১১.৮১% এবং দত্তপাড়া ডিগ্রি কলেজে ১৩.৪৫% পাস করেছে।

নোয়াখালী: ১৫টি প্রতিষ্ঠানের মধ্যে থানারহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ১৩.৩৩%, খলিলুর রহমান ডিগ্রি কলেজে ১৪.৫৩% এবং বাঁধেরহাট আবদুল মালেক কলেজে ১৫.৫৬%।

ফেনী: ৪টি প্রতিষ্ঠানের মধ্যে খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৪.২৯% এবং আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৭.৩৯% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: ৫টি প্রতিষ্ঠানের মধ্যে মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজে পাসের হার ১৯.৩৫% এবং কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজে ২১.৬০%।

কুমিল্লায় ৪৮ ঘণ্টায় আ.লীগের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

রামুতে ট্রেন দুর্ঘটনা: তিন দিন পর মারা গেলেন তানিয়া

চট্টগ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু

মানবিক সেবা ও নাগরিক সুবিধা বাড়াতে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন: ডিসি জাহিদ

সমবেদনা জানাতে সাদিক কায়েমের বাসায় বিএনপি ও জামায়াতের এমপি

৬৪ কিলোমিটার উড়ালপথের পরিকল্পনা, মিরসরাই সদরে ফ্লাইওভারের দাবি

নোয়াখালীতে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের

চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগ

দাউদকান্দিতে পুরোনো সেতুর চট্টগ্রামমুখী লেন সাময়িক বন্ধ

টেকনাফে উদ্ধার হওয়া গ্রেনেড ধ্বংস করল সেনাবাহিনী