হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বারে কাভারভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু, আহত ২

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বারেরা এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে কাভারভ্যান চাপা দিলে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) বেলা ৩টায় দেবিদ্বার পৌর এলাকার বারেরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রৌশনারা বেগম (৩২) ও তার ছয় বছর বয়সী ছেলে ইয়ামিন। রৌশনারা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার গাজিরহাট গ্রামের দিদার মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন রৌশনারার বাবা তাজুল ইসলাম (৬৫) ও মা মিনোয়ারা বেগম। আহতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাউশা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা কুমিল্লায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে দেবিদ্বার পৌর এলাকার বারেরা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভারভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, বারেরা এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে কাভারভ্যান চাপা দিলে মা ও ছেলে নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সিএনজিতে থাকা মা-ছেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

জমি বিরোধের জেরে তর্ক, কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

পর্যটক আগমনে মুখর কাপ্তাই

তথ্য ফাঁসের কারণে জঙ্গল সলিমপুরে অভিযানের সফলতা আসেনি

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না

জুয়ার আসর নিয়ে বিরোধ, সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল দারোয়ানের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

ফর্টিকছড়িতে লেকের পানিতে ডুবে ২ জন নিহত

ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সীতাকুণ্ডে খতমে কোরআন