হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো একজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শনিবার দুপুর ১২টার আগের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে আরো ছয়জনকে শনাক্ত করা হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

করোনায় মৃত রোগীর নাম ফজিলাতুন্নেছা। তিনি ফুসফুসজনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই গত শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ওই নারী আইসিইউতে থাকা অবস্থায় শুক্রবার মধ্যরাতে মারা গেছেন। তিনি ফুসফুসের ক্যানসার আক্রান্ত ছিলেন। কোভিড আক্রান্ত হয়ে তিনদিন আগে তিনি জেনারেল হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে চট্টগ্রামে গত এক সপ্তাহে দুইজনের মৃত্যু হলো।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না