হোম > সারা দেশ > চট্টগ্রাম

টিউশনের বেতন নিয়ে ফিরছিলেন কুবি শিক্ষার্থী, ছুরি দেখিয়ে ছিনতাই

প্রতিনিধি, কুবি

কুমিল্লা শহরের সালাউদ্দিন মোড়ে চলন্ত মিশুকে ছুরি দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ছিনতাইয়ে জড়িত অন্যরা টাকা নিয়ে পালিয়ে গেছে।

শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে সালাউদ্দিন মোড়ের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম মিয়া সরকার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ফাহিম জানান, সন্ধ্যা ছয়টার দিকে টিউশন শেষ করে কান্দিরপাড় থেকে মিশুকে করে টমছম ব্রিজের দিকে যাচ্ছিলেন। সালাউদ্দিন মোড়ে যানজটের কারণে মিশুকটি ধীরগতিতে চলার সময় হঠাৎ দুই ব্যক্তি তাতে উঠে পড়েন। তারা ছুরি দেখিয়ে তার কাছে থাকা টাকা ও মুঠোফোন দিতে বলেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক তার কাছে থাকা টিউশনের টাকা ছিনিয়ে নেয় তারা।

ফাহিম বলেন, ‘ টিউশন থেকে আজকেই পাঁচ হাজার টাকা পেয়েছিলাম। এর সঙ্গে ব্যক্তিগত টাকাও ছিল। টাকা নিয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে আমি পেছন থেকে তাদের ধরার চেষ্টা করি। সালাউদ্দিন মোড় থেকে একটু ভেতরের দিকে গেলে স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলেন। অন্যজন টাকা নিয়ে পালিয়ে যায়।’

পরে স্থানীয় লোকজন আটক ব্যক্তিকে মারধর করেন। তাকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম বাদশাহ বলে জানিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় কয়েকজন জড়িত ছিল। তাদের মধ্যে একজনকে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়েছে। তাকে প্রথমে চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে কোতোয়ালি থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।’

এমই

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, সড়ক অবরোধ

৯ বছর বয়সী দুই ভাই এক সঙ্গে হলেন হাফেজ

কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ, আগুন

আরাকান আর্মির বাংলাদেশি জেলেদের অমানুষিক নির্যাতন

ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

সেন্ট মার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্টে পর্যটকের মৃত্যু

নবীনগরে বিএনপি নেতার ইন্তেকাল

‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইব’

কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল