হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছোট ফরিংগা সীমান্তে ৩১টি ভারতীয় গরু আটক

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি’র আওতাধীন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তের তালতলী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩১টি গরু আটক করতে সক্ষম হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ছোট ফরিংগা বিওপির একটি টহল দল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তালতলীতে ফাঁদ পেতে থাকে। চোরাকারবারিরা বাংলাদেশে অবৈধভাবে গরু নিয়ে আসতে দেখে টহল দল চ্যালেঞ্জ করে। এ সময় তারা গরুগুলো রেখে ভারতের দিকে পালিয়ে যায়। বিজিবি ঘটনাস্থল থেকে ৩১টি ভারতীয় গরু আটক করে।

রামগড় ৪৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে বলেন, ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চোরাচালান প্রতিরোধে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবি সকলকে অনুরোধ জানান।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল