হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষার্থীদের পুষ্টি বৃদ্ধিতে খাওয়ানো হচ্ছে দুধ ও ডিম

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন ছাত্র-ছাত্রীকে ডিম ও দুধ খাওয়ানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।

উখিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩০০ শিক্ষার্থীকে এক গ্লাস দুধ ও একটি করে ডিম প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাসেম, প্রধান শিক্ষক নুরুল আবছার, শিক্ষক রুনা বড়ুয়া, আইরিন বড়ুয়া, ফারজানা আক্তার সুমি, বুবলি বড়ুয়া, নাসরিন আক্তার, সুমাইয়া তাসরিন এবং শাহাবুদ্দিন।

পটিয়ায় শিশু জায়হান হত্যার রহস্য উদঘাটন

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক উঠান বৈঠক

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে

যাত্রাবাহী বাস শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে মামলা

পুলিশ-শীর্ষ সন্ত্রাসীর সহযোগীর অডিও ভাইরাল

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ

চট্টগ্রামে হঠাৎ থমকে গেছে দুদকের মামলার কার্যক্রম

আমার নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখতে পাবেন