হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না : মানিক

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

ছবি: আমার দেশ

বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ‘আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। ইনশাআল্লাহ, ক্ষমতায় এলে আমরা নিজেরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না।’

শুক্রবার সকালে হাইমচরের নীলকমল ইউনিয়নে এক নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মানিক আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এবং হাইমচরকে একটি নান্দনিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

মসজিদ, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সততার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে ধানের শীষে ভোট চান।

বৈঠকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীয় সদস্য রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দাবি আদায়ে যেন আর কোনো শ্রমিককে প্রাণ দিতে না হয়: শাহজাহান এমপি

৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন এমপি

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

টেকনাফ স্থলবন্দর খুলছে, মিয়ানমার থেকে পণ্য আসা শুরু

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

মে দিবসেও ছুটি মিলেনি স্টিল মিল শ্রমিকদের

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই

ছাত্রলীগের দেড় মিনিটের মিছিল

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

অসহায়দের মুখে তৃপ্তির হাসি ফোটাচ্ছে ‘মানবতার ভাতের হাঁড়ি’