হোম > সারা দেশ > চট্টগ্রাম

রায়পুরে গ্রামীণ ব্যাংকের প্রধান গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় জনতা ইমন নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে।

আটক ইমন হসেন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা তাকে পুলিশে সোপর্দ করেন। ঘটনার সময় তার সঙ্গে আরো দুজন ছিলেন, তবে তারা পালিয়ে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত মন্ডলতলী বাজারসংলগ্ন কেরোয়া গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের গেটে আগুন ধরিয়ে দেয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে ব্যাংকের মূল গেটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন এবং অন্য এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছেন। আগুন লাগিয়েই তারা পালিয়ে যান। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করেন।

আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে আটকে রেখে থানার পুলিশে খবর দেন।

গ্রামীণ ব্যাংক কেরোয়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহমান বলেন, সোমবার রাত ১০টা ৩০ মিনিটে গ্রামীণ ব্যাংক কেরোয়া শাখার মেইন গেটে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশে দেন। এর আগে গত বুধবার রাতেও এই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আটক যুবককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম উত্তর আ.লীগের সাধারণ সম্পাদকসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

কাজে আসছে না কোটি টাকার হাসপাতাল

ফটিকছড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণ, আহত ৬

আ.লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে মাসব্যাপী কর্মসূচি

পরশুরামে ছাদ থেকে পড়ে বাবুর্চির মৃত্যু

‘কালো বিড়াল’খ্যাত রেলের সাবেক জিএমের ৪ বছরের কারাদণ্ড

৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, অধ্যক্ষদের জরুরি তলব

কুমিল্লায় ৪৮ ঘণ্টায় আ.লীগের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

রামুতে ট্রেন দুর্ঘটনা: তিন দিন পর মারা গেলেন তানিয়া

চট্টগ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু