হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিয়মিত নামাজ ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেল শতাধিক শিক্ষার্থী

আস-সালাম ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়মিত নামাজ, বার্ষিক রচনা প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করেছে আস-সালাম ফাউন্ডেশন।

শনিবার পৌর এলাকার রামরায়গ্রাম উত্তর পাড়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান।

আস-সালাম ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা রাসেল আহম্মেদের সভাপতিত্বে ও সভাপতি মিরাজ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, কাজী আবুল হাশেম, জাকির মজুমদার, সোলায়মান মজুমদার, ফখরুল আলম মজুমদার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ উল্যাহ. যুবনেতা হাসান, মুফতি আইয়ুব আনসারী, শিক্ষক প্রতিনিধি আল আমিন, ফয়েজ আহমদ, রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন আস-সালাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক পরিষদের সভাপতি মো. নাসিম, সদস্য তানিম, কাজী সাকিব, সাদমানী রহমান মিম, খন্দকার রাশেদ, কাজী জিসান, অয়ন, রবীন, হাফেজ খালেদ সাইফুল্লাহসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গুরুত্বপূর্ণ আলোচনা শেষে নিয়মিত নামাজ, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, উন্মুক্ত কুইজ ও বার্ষিক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল, ক্রেস্ট, ব্যাগ, বই, খাতা, জ্যামিতি বক্সসহ পুরস্কার বিতরণ করা হয়।

এরআগে ফাউন্ডেশনের লোগো উন্মোচন করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেন আমেরিকা প্রবাসী কাজী এনাম ও পর্তুগাল প্রবাসী রাসেল আহমেদ। গত দুই বছর ধরে আস-সালাম ফাউন্ডেশনের উদ্যোগে পৌর এলাকার ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি নামাজ, খেলা, কুইজ ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন সর্বমহলে প্রশংসিত হয়েছে।

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক