হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে ৭ সাক্ষীর জেরা

চট্টগ্রাম ব্যুরো

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় দুদকের আরো সাতজন সাবাক্ষীকে জেরা করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।

এর আগে, ২১ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। এ নিয়ে মামলাটিতে বাদীসহ মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ২০ মে দিন ধার্য করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত ৭ জানুয়ারি দুদক জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে আদালত অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্র জানায়, মামলার প্রধান আসামি জাবেদ বর্তমানে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন এবং পলাতক রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেডএম

মনোহরগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে থমকে আছে উন্নয়নের চাকা

বাঁশখালীতে সাঙ্গু নদীতে বালু উত্তোলনে বিলীন কয়েকটি গ্রাম

আবারও উপ্তপ্ত হয়ে উঠছে খাগড়াছড়ি

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বুথ থেকে ১৭ লাখ টাকা নিয়ে নিরাপত্তা প্রহরী উধাও

অপহরণের ২৪ দিন পর র‍্যাব ক্যাম্পে হাজির ইমতিয়াজ

বালু বোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়ায় সাপের কামড়ে কিশোর নিহত

এসআইসহ তিন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ