হোম > সারা দেশ > চট্টগ্রাম

খেলার মাঠ থেকে ফেরা হলো না তাহমিদের‎

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের কমলনগরের মেধাবী শিক্ষার্থী তাসবিউল হাসান তাহমিদ ব্যাডমিন্টন খেলার মাঠেই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাহমিদ (১৬) নোয়াখালী সরকারি কলেজে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

সোমবার রাত ১১টায় কলেজ ক্যাম্পাসে ব্যাডমিন্টন খেলার একপর্যায়ে পড়ে গেলে সহপাঠীরা তাকে নোয়াখালী প্রাইম হসপিটালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাই বোনের মধ্যে বড় তাহমিদ হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চরজাঙ্গালীয়া মিয়াপাড়ার বাসিন্দা হাসান মোরশেদ শিপনের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া দেখা দিয়েছে।

‎পরিবারের পক্ষে শিবলু ও রিয়াজ বলেন, তাহমিদ হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি ও এসএসসি ২০২৫ ব্যাচে হাজিরহাট সরকারি মিল্লাত অ্যাকাডেমির বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে নোয়াখালী সরকারি কলেজে বিজ্ঞান বিভাগের ভর্তি হয়। তার মৃত্যু মর্মান্তিক ও বেদনাময়।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল