হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি ছাত্রদল সাধারণ সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

আমার দেশ অনলাইন

কক্সবাজার সফরকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে দূর থেকে দেখে কাছে ডেকে নিয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) দুপুরে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে ফেরার সময় নোমানকে ডেকে নেন প্রধানমন্ত্রী। পরে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে নিয়ে যান। এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।

শহীদ ওয়াসিম আকরাম ছিলেন আব্দুল্লাহ আল নোমানের কর্মী। জুলাই আন্দোলনে শহীদ হওয়ার আগ পর্যন্ত ওয়াসিম নোমানের সঙ্গে আন্দোলনে রাজপথে ছিলেন।

সাক্ষাৎ শেষে আবদুল্লাহ আল নোমান বলেন, প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের কবর জেয়ারত করে ফেরার সময় দূর থেকে আমাকে দেখে কাছে ডেকে নেন। এ সময় আমার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি চবি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে জানতে চান।

নোমান আরও বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা সংক্ষেপে তুলে ধরেছেি। শিক্ষার্থীদের যোগাযোগের অন্যতম প্রধান বাহন শাটল ট্রেনের নানা সংকট, অবর্ণনীয় দুর্ভোগ ও আবাসন সমস্যা বিশেষভাবে নজরে এনেছি। তিনি গুরুত্বের সহকারে কথাগুলো শুনেছেন একান্ত সচিবকে দিয়ে নোটিং করিয়েছেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন।

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী