হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাটি কেটে ইটভাটায় নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের ৩ লাখ টাকা জরিমানা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

ছবি: আমার দেশ।

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে খাল ও খালের পাশের কৃষি জমির মাটি কেটে ইটভাটায় নেয়ায় ভেকুর মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কনকাপৈত ইউনিয়নের মাসকরা-চন্দ্রপুর কৃষ্ণছড়া ও পাশের কৃষি জমির মাটি কেটে একতা বাজারের অনিক ব্রিকসে নিয়ে যাচ্ছিল সংঘবদ্ধ চক্র। বুধবার দুপুরে ভেকু দিয়ে মাটি কাটা অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষণিক যথাযথ প্রমাণের ভিত্তিতে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০’ এর ১৫ ধারা মোতাবেক ভেকুর মালিক সাইফুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চৌদ্দগ্রাম পৌরসভা ও থানার চৌকস টিম।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী বলেন, অনুমতি ব্যতিত কৃষি জমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্নস্থানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। সর্বশেষ আজকে মাসকরা এলাকায় অভিযান করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি