হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় বিএনপি প্রার্থী ড. মোশাররফের প্রচার শুরু

বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

ছবি: আমার দেশ

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছেন।

বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের বাড়ি গয়েশপুরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচনের মাঠে রয়েছে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি কুমিল্লা-১ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চান।

এরপর তিনি মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রচারণাকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচির মধ্যদিয়ে পুরো আসনে ধারাবাহিকভাবে নির্বাচনি প্রচার চালানো হবে।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড