হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে ট্রাক চাপায় মাদরাসা সুপারের মৃত্যু, স্ত্রী ও সন্তান আহত

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সেনবাগে ট্রাক চাপায় মাদরাসা সুপারের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হয়েছেন।

সোমবার দুপুরে সোনাপুর-ফেনী মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী (৫০) সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বাসিন্দা। তিনি ফতেহপুর ইসলামিয়া মাদরাসার সুপার ও মুহতামিমের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে স্ত্রী তামান্না রহমান (৪৫) এবং দুই মেয়েকে নিয়ে চৌমুহনীর হলি কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার স্ত্রী ও সন্তানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা হাইওয়ে পুলিশকে অবহিত করেছি। আমাদের টিম ও ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাটি হাইওয়ে পুলিশ দেখছেন।

এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা পথচারী ছিলেন। ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

এমই

নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফের মিয়ানমার সীমান্তে ফের গোলাগুলি

মাতামুহুরী নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে হাজতির মৃত্যু

চাঁদপুরে ট্রলি চালক হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বদলি

বাঁশখালীতে খাল খনন উদ্বোধন করলেন জামায়াত এমপি

চট্টগ্রামে পুলিশি বাধায় পণ্ড শিক্ষার্থীদের গ্রাফিতি আঁকা কর্মসূচি

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর সেই শিক্ষা কর্মকর্তা বদলি

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার