হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্ষণের অভিযোগে পদ হারালেন যুবদল নেতা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে আল-আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কারের চিঠিতে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন স্বাক্ষর করেন।

বহিষ্কৃত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সদস্য ও একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলা সূত্র জানায়, আল-আমিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। ২৮ মে রাতে ঘটনাটি ঘটে। শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে আল-আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে।

এ ব্যাপারে বক্তব্য জানতে আল-আমিনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন জানান, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আল-আমিনকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। অন্যান্য নেতৃবৃন্দকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

যারা দেশকে মৌলবাদী রাষ্ট্র বানাতে চায়, তারাই ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধ করে দিয়েছে

শ্রেণিকক্ষেই জুয়ার আসর বসালেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

এমপি হান্নান মাসউদের জন্য ফেরি ছাড়তে ২ ঘণ্টা বিলম্ব, যাত্রীদের ক্ষোভ

মন্ত্রীকে প্রিয় নবী বলে ক্ষমা চাইলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক

পার্বত্য মন্ত্রীর পদত্যাগে রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করায় বিএনপি নেতাকে শোকজ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

শাহরাস্তিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চৌদ্দগ্রামে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু