হোম > সারা দেশ > চট্টগ্রাম

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

কৃষক দলের সম্মেলনে আসলাম চৌধুরী

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ফারুক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকালে মিরসরাই কলেজ মাঠ স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ আসনের এমপি আসলাম চৌধুরী।

তিনি বলেন, কৃষক ও শ্রমিকই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও জীবনমান উন্নয়নের সংগ্রামকে সফল করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, একদিকে শিল্পাঞ্চলের শ্রমিক, অন্যদিকে মাঠের কৃষক—এই দুই শ্রেণির মানুষের অক্লান্ত পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অথচ কৃষক আজ সারের মূল্যবৃদ্ধি, সেচ সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার কারণে চরম সংকটে রয়েছে। কৃষিবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে কৃষকের অধিকার নিশ্চিত করতে হলে শক্তিশালী রাজনৈতিক আন্দোলনের বিকল্প নেই।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার ৯১০ জন ভোটার (সভাপতি ও সম্পাদক) ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৭৮৬ জন ভোটারের ভোটে সভাপতি নির্বাচিত হন আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাইফুল ইসলাম ফারুক।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন বলেন, মিরসরাই বরাবরই জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম শক্ত ঘাঁটি। গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে এ অঞ্চলের মানুষ অতীতেও সাহসিকতার পরিচয় দিয়েছে, ভবিষ্যতেও দেবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ঘোষিত যেকোনো কর্মসূচি বাস্তবায়নে মিরসরাইয়ের কৃষক-জনতা অগ্রণী ভূমিকা পালন করবে।

চবি ছাত্রদল সাধারণ সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী