হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাহফিলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পুলিশ সদস্য

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া উপজেলায় দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে এক সনাতন ধর্মাবলম্বী পুলিশ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় আলহাজ্ব আজিজুল হক ফকিরের বাড়ির পাশে মরহুম ফজলুল করিমের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ওই পুলিশ সদস্যের পূর্বের নাম অনিত দে, বর্তমান নাম মোহাম্মদ আরিয়ানা।

এ সময় মাইকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমি গত তিন বছর ধরে আল কোরআন নিয়ে গবেষণা ও অনুশীলন করেছি। আমি একজন পুলিশ সদস্য হয়ে নিজে জেনে-বুঝেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

মাহফিলের প্রধান বক্তা ফানাফিল্লাহ বিন আজাদ তাঁকে পবিত্র কালেমা শাহাদাত পাঠ করান এবং আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত করেন।

মাহফিল শেষে নব মুসলিম পুলিশ সদস্য ধর্মপ্রাণ মুসল্লি ও শ্রোতাদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। এ ঘটনায় মাহফিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’