হোম > সারা দেশ > চট্টগ্রাম

রায়পুরের এক জেলের লাশ হিজলায় উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক জেলের গলাকাটা লাশ বরিশালের হিজলা উপজেলা থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহত জেলের নাম আমির হোসেন।

‎মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল জেলার হিজলা উপজেলার বরজালি ইউনিয়নের ভায়ের চর এলাকায় মেঘনা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

‎নিহত আমির হোসেন রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের হাওলাদারবাড়ির বাসিন্দা। তিনি স্বপন হাওলাদারের বড় ছেলে। পেশায় জেলে ছিলেন।

‎‎স্থানীয় চান্দারখাল এলাকার মাছ ব্যবসায়ী রাকিব হোসেন জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে আমির মাছ ধরার উদ্দেশ্যে মেঘনা নদীতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাত  আনুমানিক সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয়, আমিরের গলাকাটা লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

‎পরে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। নিহত আমিরের পরিবার ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

‎‎হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, আমির হোসেনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম