হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই প্রবাসীর মৃত্যু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় দুই প্রবাসী মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই সঙ্গে কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় আরো দুজন নিহত হন।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের শাহাদ আলীর ছেলে দুবাই প্রবাসী শাহ আলম ও একই এলাকার আলকাছ মিয়ার ছেলে সৌদি প্রবাসী জিয়ারুল। সম্প্রতি দুজনই দেশে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শাহ আলম ও জিয়ারুল সরাইল উপজেলার পানিশ্বর থেকে মোটরসাইকেলে করে আশুগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে আশুগঞ্জের সোনারামপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে। তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এমই

নোয়াখালীতে কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

পদবঞ্চিতদের বাধায় ছাত্রদলের আনন্দ মিছিল পণ্ড, আহত ৪

মেয়েকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

কুমিল্লায় বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

অসচ্ছল পরিবারের মাঝে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও গরু বিতরণ জামায়াতের

ধর্ষণ মামলায় ফাঁসানো সেই ইমাম মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে

চট্টগ্রাম ডিসি জাহিদের মানবিকতায় জেলে পরিবারে ফিরল হাসি

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী