হোম > সারা দেশ > চট্টগ্রাম

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত

স্টাফ রিপোর্টার

নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি ঢাকার বিভিন্ন উচ্ছেদ অভিযানের কারণে বেশ আলোচিত-সমালোচিত ছিলেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে মঙ্গলবার (২৩ জুন) তাঁকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এক নারীর সাথে বিআইডব্লিউটিএর বন্দর পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের পরকীয়া ও অনৈতিক সম্পর্কের একটি ভিডিও ফুটেজ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনা এবং নানা দুর্নীতির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভিডিওটিতে দেখা গেছে, এ কে এম আরিফ উদ্দিন একটি কক্ষে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় আছেন এবং স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করেন। ওই সময় ভিডিওটি ধারণ করা হয়।

সূত্র আরও জানায়, সে সময় বিষয়টি ১০ লাখ টাকায় রফাদফা হলেও পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সাময়িক বরখাস্তের অফিস আদেশে বলা হয়েছে, “বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ, ঢাকা)-এর বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে (সোশ্যাল মিডিয়া) নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঘ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) মোতাবেক জনাব এ কে এম আরিফ উদ্দিন, পরিচালক-কে কর্তৃপক্ষের চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।”

আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন। তবে এই সময়ে তাকে কর্তৃপক্ষের প্রশাসন ও মানবসম্পদ বিভাগে হাজিরা প্রদান করতে হবে। হাজিরা প্রদান সাপেক্ষেই কেবল এই খোরাকি ভাতা পরিশোধ করা হবে।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত আরিফ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অন্তত তিনটি অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে।

কলেজছাত্রী সুমাইয়ার মৃত্যুতে বাঁশখালীতে শোকের ছায়া

নিষিদ্ধ আ. লীগের ব্যানার টানিয়ে ইউপি সদস্য গ্রেপ্তার

শ্যালিকাকে অপহরণ ও শ্লীলতাহানির দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

টেকনাফে বিএনপি ও যুবদলের অবস্থান কর্মসূচি

অফিস বাদ দিয়ে যুবদলের কর্মসূচিতে কুবির কর্মচারী

লোহাগাড়া যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

বহিষ্কৃত শিবির নেতা জিসান রিমান্ড শেষে ফের কারাগারে

হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: জিয়াউর রহমান জিয়া

দেশের সব শিক্ষা ব্যবস্থা এক ছাতার নিচে আনা জরুরি: শিক্ষামন্ত্রী

কাপ্তাইয়ে বিরল প্রজাতির সাপ রেটিকুলেটেড পাইথন উদ্ধার