হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে এক দিনে করোনা আক্রান্ত ৯

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ১৫০টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত করা হয়। প্রতিবেদন থেকে জানা যায়, মা ও শিশু জেনারেল হাসপাতালে ২৪টি নমুনা পরীক্ষায় একজন, এপিক হেলথ কেয়ার-এ ৪৯টি নমুনায় চারজন, পার্কভিউ হাসপাতালে ৫৯টি নমুনায় দুজন এবং এভারকেয়ার হাসপাতালে ১৮টি নমুনায় দুজনের করোনা শনাক্ত হয়।

আক্রান্তদের মধ্যে দুজন উপজেলার এবং সাতজন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, করোনা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের রয়েছে। সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল