হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমার দেশে সংবাদ প্রকাশের পর সেই এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে বদলি

কুমিল্লা প্রতিনিধি

‘‘উপদেষ্টা আসিফ মাহমুদ জোর করেই আমাকে কুমিল্লার দায়িত্ব দিয়েছেন’’ শিরোনামে দৈনিক আমার দেশ এ সংবাদ প্রকাশের পর সেই কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে চট্টগ্রামে বদলি করেছে সরকার।

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উন্নয়ন-১ শাখার উপসচিব মো. নুরুল করিম ভূঁইয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিনকে চট্টগ্রাম এলজিইডিতে বদলি করা হয়েছে।

আরও বলা হয়েছে- আগামী ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৪ ডিসেম্বর অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

উল্লেখ, গত ৯ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন বলেছিলেন আপনাদের সবার সামনে আমার বক্তব্যের যে বিষয়টা সেটা হলো আপনাদের সবার কাছ থেকে সহযোগিতা কামনা করা। ২০ বছরের মত আমি কুমিল্লা জেলার বাহিরে কাজ করেছি। ২০ বছর পরে কুমিল্লা জেলায় কাজ করার সুযোগ হয়েছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একরকম জোর করেই আমাকে কুমিল্লা জেলার দায়িত্ব দিয়েছেন।

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল