হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাথা উঁচু করে জামায়াত-শিবিরের রাজনীতি করার সুযোগ নেই: আবিদ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে শিবিরের সন্ত্রাসীরা সূচনা করেছে সর্বপ্রথম জুলাইয়ের পরে । আরে ভাই বাংলাদেশের মাটি আপনাদেরকে স্বীকার করে না। মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অপসংস্কৃতির রাজনীতি শুরু করেছেন । অপসংস্কৃতির রাজনীতি যে শুরু করেছেন এই ধাক্কা নিতে পারবেন না? এই মাটিতে বসে বাংলাদেশপন্থিদের প্রতি আপনারা আঙুল তুলেন । মাথা উঁচু করে বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার কোনো সুযোগ নেই ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে আপনারা আমাদের নারীদের উপর অত্যাচার করেছেন আমার বাংলাদেশীদেরকে আপনারা হত্যা সহযোগিতা করেছেন । এই ইতিহাস কি মিথ্যা? আন্তর্জাতিকভাবে স্বীকৃত এরা রাজাকার । আমরা ধৈর্য ধারণ করেছি । আমরা ভেবেছিলাম হয়তো সুস্থ রাজনীতির সূচনা হবে । আপনারা নোংরা রাজনীতি শুরু করেছে, এর শেষ আপনাদের কে দেখতে হবে ।

আলোচনা সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌসসহ আমন্ত্রিত অতিথিগণ।

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

এক কোটি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: নুরুল হক

জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে: জামায়াত এমপি

আরাকান আর্মির হাত থেকে ১৪ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

কৃষকদের মনেপ্রাণে বিশ্বাস করে বিএনপি সরকার: কৃষিমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রমোশন পেয়ে মহানগর ছাত্রদলে

বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার‎

রামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের গুলিসহ গ্রেপ্তার ২

দাউদকান্দিতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক