হোম > সারা দেশ > চট্টগ্রাম

জোরারগঞ্জে দুই ট্রান্সফরমার চোরকে পুলিশে দিল জনতা

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোরকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হলে জোরারগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার দেখায় এবং একটি চোরাই ট্রান্সফরমার উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, জোরারগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। এ ধরনের অপরাধ দমনে পুলিশ নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয়দেরও সতর্ক থাকতে আহ্বান জানায়।

এরই ধারাবাহিকতায় গত ৯ জুন রাতে জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় শংকর চন্দ্রনাথের বাড়ি সংলগ্ন পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়রা দুই যুবককে সন্দেহজনক অবস্থায় আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর হাজীশ্বরাই এলাকার ইকবাল হোসেনের ছেলে মেহেদী হাসান ওরফে আকাশ (২১) এবং পিরোজপুর জেলার বাসিন্দা, বর্তমানে জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায় বসবাসকারী মো. সায়েদ শেখ (২২)।

তাদের কাছ থেকে চুরি হওয়া একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এ চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে, যার সদস্য সংখ্যা ৭ থেকে ৮ জন হতে পারে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, “ট্রান্সফরমার চুরি একটি সংঘবদ্ধ অপরাধ। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চক্রের অন্যান্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।”

নির্বাহী প্রকৌশলীর সামনেই সহকারী প্রকৌশলীকে পেটালেন সিবিএ নেতারা

ট্রেড কোর্সে প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে চট্রগ্রামের ডিসি

অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভাঙতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে আদালতের নির্দেশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

ফ্যানের সঙ্গে ঝুলছে মায়ের লাশ,পাশে কাঁদছে ছয় মাসের শিশু

একে অপরের বিরুদ্ধে মামলা, কারাগারে স্বামী-স্ত্রী

সড়ক সংস্কারের নামে মরণফাঁদ, দুর্ভোগে হাজারো মানুষ

মিরসরাইয়ে নিখোঁজ তিন কিশোর উদ্ধার

জেলে বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় তলিয়ে গেল শিশু

ছেলের নতুন বিল্ডিংয়ে ঠাঁই হয়নি ৯৫ বছর বয়সী ছামেনা খাতুনের