হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়া সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিআরএম-২১ নম্বর পিলার সংলগ্ন উখিয়া উপজেলার বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটে।

সুত্র জানায় , বিআরএম-২১ থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে এবং মাস্টার কাঠি পোস্ট থেকে প্রায় ২৫০ মিটার উত্তরে ‘নারিকেল বাগান’ নামে পরিচিত স্থানে ওই বিস্ফোরণ ঘটে। এলাকাটি শূন্যরেখা থেকে প্রায় ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত।

মাইন বিস্ফোরণের আহত রোহিঙ্গার নাম মো. সাদেক (২৫)। তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এফ-১৩ ব্লকের বাসিন্দা এবং বশির আহমেদের ছেলে।

বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সীমান্ত এলাকায় বসবাসরত সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

স্থানীয় সূত্র বলছে, সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এর আগেও গত ২৯ মার্চ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে আব্দুল হাকিম (১৫) নামে এক রোহিঙ্গা কিশোর গুরুতর আহত হয় । ওই কিশোর ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

রামুতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১

বাড়িতে ফিরল ড্রোনের আঘাতে নিহত শাহ আলমের লাশ

গভীররাতে অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যা

আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার দাবি এমপি সাঈদ আল নোমানের

বাকলিয়ায় যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

ভুয়া রেজুলেশন ও আর্থিক অনিয়মের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

নিউজিল্যান্ডের ৫ পর্যটকের ওপর দুষ্কৃতকারীদের হামলা

ভারতের প্রেসক্রিপশনে মাদ্রাসা শিক্ষা ধ্বংস করা হয়েছে

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত