হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী কারাগারে

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

রোববার দুপুরে তিনি একটি মামলায় কক্সবাজারের অতিরিক্ত চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। এ সময় আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদি একটি পুরোনো জিআর মামলায় জামিনে ছিলেন। কিন্তু তার শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি ওই মামলার পরবর্তী দুই ধার্য তারিখে অনুপস্থিত ছিলেন। ফলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত জামিন শুনানি শেষে ফজলুল করিম সাঈদীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

প্রসঙ্গত, জুলাই বিপ্লব-পরবর্তী ২০২৪ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যার দিকে প্রাইভেট গাড়িযোগে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফেনীর মহিপাল এলাকায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। পরে তাকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত কক্সবাজার জেলা কারাগারে পাঠানো নির্দেশ দেয়।

আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী ২০১৯ ও ২০২৪ সালে পরপর দুবার চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল