হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রতি দলিলে ৫০০ টাকা চাঁদা দাবি বিএনপি নেতার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

আমির হোসেন, নজরুল ইসলাম

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রতি দলিলে ৫০০ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মিয়ার বিরুদ্ধে। এতে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দলিল নিবন্ধনের ক্ষেত্রে ৫০০ টাকা করে দেওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্টদের দাবি, প্রথমে অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হলেও পরে অভিযুক্ত নেতারা সরাসরি অফিসে গিয়ে চাঁদা দেওয়ার বিষয়টি নিশ্চিত হতে চাপ সৃষ্টি করেন।

ব্রাহ্মণপাড়া দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন আমার দেশকে বলেন, ‘ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আমাদের দলিল লেখক সমিতির ক্যাশিয়ারের কাছে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা চাঁদা দাবি করে । এ বিষয়ে আমরা বৃহস্পতিবার সকালে দলিল লেখক সমিতির সব সদস্য বসে সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তী সময়ে এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, ‘আমাদের বলা হয়েছে, প্রতি দলিল থেকে ৫০০ টাকা দিতে হবে। আমরা বিষয়টি তেমন গুরুত্ব দেইনি। পরে আমির হোসেন ও নজরুল ইসলাম আবার অফিসে জিগ্যেস করছে তাদের বিষয়টি আমরা কী করলাম। তখন আমরা কিছু না বলার পরেও আমাদের শাসিয়ে গেছে। এতে করে অফিসে কর্মরতদের মধ্যে আতঙ্ক ও অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে জানান তিনি।

একাধিক দলিল লেখকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন গড়ে উল্লেখযোগ্যসংখ্যক দলিল নিবন্ধিত হয় এই অফিসে। সেই হিসাবে প্রতি দলিলে ৫০০ টাকা আদায় করা হলে মাস শেষে বড় অঙ্কের অর্থ সংগ্রহ সম্ভব। যদিও ঠিক কত দলিল নিবন্ধন হয়, সে বিষয়ে অফিশিয়াল কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি দপ্তরে এ ধরনের চাঁদাবাজির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতে পারে, কারণ শেষ পর্যন্ত অতিরিক্ত অর্থের বোঝা দলিলগ্রহীতাদের ওপরই বর্তাতে পারে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সাব রেজিস্ট্রার দীপঙ্কর সাহা আমার দেশকে বলেন, দলিল লেখক সমিতির কয়েকজন বিষয়টা আমাকে জানিয়েছে। বিএনপির দুজন নেতা অফিসে এসেছিলেন । এর বেশি আমি কিছু বলতে পারছি না ।

অভিযুক্ত ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

অভিযুক্ত ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেনকে একাধিকবার ফোন করে এবং হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠানোর পরেও তিনি কোনো উত্তর দেননি।

কুমিল্লা -৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন আমার দেশকে জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স । সঠিকভাবে খোঁজ খবর নিয়ে নিউজ করেন। চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।

টেকনাফে উদ্ধার হওয়া গ্রেনেড ধ্বংস করল সেনাবাহিনী

ফটিকছড়িতে ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি

গলায় বেলুন আটকে প্রাণ গেল শিশু তাবাসুমের

শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম শাহাদাত বার্ষিকী পালিত

তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু, ফিরছেন পর্যটকেরা

বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত ফাঁড়ি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

চট্টগ্রাম বন্দরে রুশ তেলবাহী জাহাজ মালিকানার দাবিতে মামলা

সাদিক কায়েমের গ্রামের বাড়ি পরিদর্শন করেছে সেনাবাহিনী

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, জেলা জামায়াতের ক্ষোভ

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার