হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুরাদনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা)

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে বাঙ্গরা বাজার থানাধীন খোশঘর এলাকার হিরাপুর কবরস্থানের পাশে বুড়ির খাল থেকে আনুমানিক ৩০ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের পরনে ছিল কালো রঙের গেঞ্জি। সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশটি অর্ধেক পচে যাওয়ায় মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা খাল থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এখনো পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন ও পরিচয় নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না