হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুতুবদিয়ায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কুতুবদিয়া (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে একদিনে ৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উত্তর ধুরুং ইউনিয়নে পৃথক দুটি পানিতে ডুবে শিশু ৩টি মারা যায় বলে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়।

জানা যায়, বুধবার বিকাল ৫টার দিকে উত্তর ধুরুং কাইছার পাড়ার নেজাম উদ্দিনের শিশু কন্যা আলিফা (৮) ও খোকনের মেয়ে রাইসামনি (৪) পাশের পুকুরে গোসল করতে গিয়ে সবার অগোচরে পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ পর পুকুর থেকে শিশু ২টি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডা. তানজিনা তাদের মৃত বলে জানান।

রাইসামনির নানা মোহাম্মদ হোছাইন জানান, কৈয়ারবিল বিন্দাপাড়া থেকে রাইসা এক সপ্তাহ আগে বেড়াতে আসে নানার বাড়ি। বিকালে সম্পর্কে খালা-ভাগ্নী দুজনে পুকুরে গিয়ে ডুবে যায়।

অপরদিকে একই দিন সকাল ১১টার দিকে একই ইউনিয়নের বাঁকখালী গ্রামের মাহমুদুল হকের মেয়ে ফাইজা (২) পুকুরে ডুবে মারা গেছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেন।

থানার ওসি মাহবুবুল হক বলেন, একদিনে ৩টি শিশুর মৃতের ঘটনায় আবেদনের পর হাসপাতালে পুলিশ প্রেরণ করে প্রাথমিক তথ্য নিশ্চিত হয়ে নিজ নিজ পরিবারের সদস্যদের জিম্মায় দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এমএইচ

রেল খাতের দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে: আতিকুর রহমান

বিএনপি অফিসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১১

পটিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, টাকা লুট

টিউবওয়েলের মুখ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

কুমিল্লায় হানিট্র্যাপে প্রবাসী ব্যবসায়ী, শতকোটি টাকার সম্পদ আত্মসাৎ

গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান হেলমেটধারী

প্রশস্তকরণ হচ্ছে বাঁশখালী মহাসড়ক

চট্টগ্রাম নগরীতে অন্তর্দ্বন্দ্বে প্রাণ ঝরছে বিএনপি নেতাকর্মীদের

নোয়াখালী-ঢাকা রুটে একের পর এক বন্ধ হচ্ছে ট্রেন