হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাজীগঞ্জে আ.লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগকর্মীসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মীকে আটক করেছে পুলিশ। পূর্বের মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার তাদেরকে আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা পুলিশ।

এর আগে, শুক্রবার রাতে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ওলি উল্যাহ (৫৮), হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকার মিজি বাড়ির নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. শাহেদ (১৮) ও মকিমাবাদ এলাকার মো. অনিককে (১৮) নিজ নিজ বাড়ি হতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্টার ও লিফলেট লাগানোর অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীরা শাহেদ ও অনিককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে, আওয়ামী লীগ নেতা গাজী ওলি উল্যাহকে পূর্বের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

চবি ছাত্রদল সাধারণ সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী