হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগের সাবেক এমপি মোস্তাফিজের বিরুদ্ধে সমন জারি

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালী আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেছেন বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।

বুধবার বিচারক আবদুল হামিদ এই সমন জারি করেন।

বাঁশখালী প্রেসক্লাব সভাপতি, সাংবাদিক শফকত হোসাইনকে পত্রিকায় নিউজ করার কারণে ২০২৪ সালের ৩০ জুন গালিগালাজ করে প্রাণনাশসহ হাড্ডি ভেঙে দেওয়ার হুমকির মামলায় আদালত এই সমন জারি করে ।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের ক্ষমতার সময়ে ২০২৪ সালে ৩০ জুন চট্টগ্রামের স্থানীয় পত্রিকায় “বাঁশখালীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মাণে মোস্তাফিজের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” শীর্ষক সংবাদ প্রকাশের প্রেক্ষিতে সাবেক আলোচিত এমপি মোস্তাফিজুর রহমান মোবাইলে অশ্লীল গালাগালি ও হাড্ডি ভেঙে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দিয়েছিল। ওই ঘটনায় সাংবাদিক শফকত হোসাইন চাটগামী বাদী হয়ে বাঁশখালী আদালতে মামলা নং ৯৮৯/২৪ দায়ের করেন। মামলাটি তৎকালীন ওসিকে তদন্তের নির্দেশ দিলে দীর্ঘ তদন্তের পর প্রতিবেদন দাখিল করেন। বুধবার মামলার শুনানিকালে আদালত মোস্তাফিজকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, তদন্তে সাংবাদিককে হাড্ডি ভেঙে ফেলার এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালতে হুমকির অডিও এবং ভিডিও রেকর্ডসহ প্রতিবেদন দাখিল করা হয়েছে।

বাঁশখালী আদালতের আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন জানান, আগামী ধার্য্য তারিখের মধ্যে অভিযুক্ত সাবেক এমপি মোস্তাফিজ হাজির না হলেও তার অবর্তমানে এই মামলার বিচার চলবে।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম