হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে দুর্ধর্ষ ডাকাতি, অর্ধকোটি টাকার মালামাল লুট

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার রড কেটে ঘরের ভেতরে প্রবেশ করে ডাকাতরা অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

বুধবার শেষ রাতে জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামে এ ডাকাতির ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের মাইনুদ্দিনের বাসায় অজ্ঞাত ডাকাতদল জানালার রড কেটে ঘরের ভেতরে প্রবেশ করে।

এসময় ডাকাতদের দেখে গৃহকর্ত্রী আকলিমা আক্তার (৩৮) চিৎকার শুরু করলে তাকে লোহার রড দিয়ে গুরুতর আঘাত করে ঘরের মেইন দরজা খুলে ১০/১২ জনের ডাকাতদল ২০ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা, ১টি আই ফোন ও সিসি ক্যামেরার ডিভিআর লুট করে নিয়ে যায়।

পরে আশপাশের লোকজন বেরিয়ে এসে আহত আকলিমাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফেনী মডেল থানার ওসি মো. সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭