হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, শিশুসহ তিনজন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক শিশুসহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎সোমবার (১৭ নভেম্বর) রাতে পৌর এলাকার বাঁশপদুয়া সীমান্ত থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেফতার করে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে বাঁশপদুয়া সীমান্ত দিয়ে ভারতে পার হওয়ার চেষ্টা করে দুই নারী ও এক পুরুষ। স্থানীয় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করা হয়। তারা ভারতে যাওয়ার বিষয়ে স্বীকার করলে পরশুরাম মডেল থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার যাদবপুর গ্রামের আলি আকবর মোল্লার ছেলে আবদুর রহিম (৩৫), তার স্ত্রী আমেনা বেগম (২৭) ও আবদুর রহিমের বোন সাথিয়া বেগম (৩৭) ও আবদুর রহিমের তিন বছরের শিশু।

‎‎পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সীতাকুণ্ডে পুকুরে মৃত্যুর মিছিল, চার দিনে ঝরল ৫ শিশুর প্রাণ

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৬৯ রোহিঙ্গা উদ্ধার

রাউজানের গুলিতে নিহত যুবদলকর্মী নাছিরের জানাজা সম্পন্ন

কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ডে ৪ আসামির জবানবন্দি, ১ জন রিমান্ডে

পরশুরামে কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত ঘরবাড়ি, বিচ্ছিন্ন বিদ্যুৎ অবকাঠামো

নোয়াখালীতে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার

দেবিদ্বারে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

মতলবে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

একসময় এই খালই ছিল বাঁচার ভরসা, এখন অভিশাপ

হাতিয়ায় বজ্রপাতে চা দোকানির মৃত্যু