হোম > সারা দেশ > চট্টগ্রাম

আলীকদমে বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগ

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম

প্রায় ১০ বছর আগে উপজেলা সদরজুড়ে যখন বিশুদ্ধ খাওয়ার পানির জন্য হাহাকার ছিল, তখন ঢাকঢোল পিটিয়ে ‘আলীকদম উপজেলা সদরে পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু হয়েছিল। কিন্তু অর্থসংকটের অজুহাতে কাজটি শুরুর ছয় মাসের মধ্যে থেমে যায়। প্রায় ১০ বছর পার হলেও এই প্রকল্পের কাজ নতুন করে শুরু হয়নি।

অনুসন্ধানে জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ কর্তৃক প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল। কাজ শুরুর পর অর্থসংকট দেখিয়ে ঠিকাদার প্রকল্পের কাজ বন্ধ করে দেয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতি বছর কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলেও অতি জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পের অসমাপ্ত কাজ বাস্তবায়নে তারা এগিয়ে আসেনি।

সরেজমিনে দেখা গেছে, বিগত প্রায় তিন মাস ধরে আলীকদম উপজেলা সদর ও আশপাশে পাহাড়ি এলাকায় সাধারণ জনগণ চরমভাবে খাওয়ার পানির সংকটে পড়েছে। সম্প্রতি পত্রিকায় সংবাদ প্রকাশের পর বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন থেকে প্রতিনিয়ত ভুক্তভোগী জনসাধারণের মধ্যে খাওয়ার পানি বিতরণ করে যাচ্ছে। অভিযোগ রয়েছে, প্রতি বছর জনস্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন থেকে রিংওয়েল স্থাপনে যৎসামান্য প্রকল্প নেওয়া হয়, কিন্তু যখন বৃষ্টি শুরু হয় তখন তা বাস্তবায়ন করা হয়।

প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে আলীকদম উপজেলা সদরসহ আশপাশের বাসিন্দারা পানির তীব্র সংকটে পড়ে। সংকট নিরসনে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু করলেও তা আর আলোর মুখ দেখেনি।

একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব আরা বেগম জানান, শুধু খাওয়ার পানি নয়, নিত্যব্যবহার্য পানিরও সংকট রয়েছে পানবাজার এলাকাসহ আশপাশে। সম্প্রতি সেনাবাহিনী ও স্থানীয় ফারুক পানির সংকট লাঘবে কিছুটা সহায়তা করলেও তা প্রয়োজনের তুলনায় কম।

জানতে চাইলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনির আহমদ জানান, অসমাপ্ত পানি শোধনাগার প্রকল্পের কাজের জন্য ৪৬ লাখ টাকা বরাদ্দ হয়েছে বলে শুনেছি।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি