হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মেধার বিকল্প নেই: ইঞ্জিনিয়ার আবদুল আউয়াল

মতলব উত্তরে মেধাবৃত্তি প্রদান

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

এসইএল মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও রিহ্যাব-এর সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল বলেছেন, জাতিকে এগিয়ে নিতে হলে মেধার লালন, বিকাশ ও পরিচর্যা করতে হবে। সৎ ও মেধাবীরাই এই জাতির সম্পদ।

তিনি বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক-প্রকাশক মাহমুদুর রহমান সৎ ও মেধাবী হওয়ার কারণে অনেক দূর এগিয়েছেন। তাই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মেধার বিকল্প নেই।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এসইএল মডেল একাডেমীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) উপজেলার চন্দ্রাকান্দিতে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড মডেল একাডেমীর (এসইএল মডেল একাডেমী) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন ভবন উদ্বোধন, কেক কাটা, আলোচনা সভা, মেধাবৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন।

এসইএল মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন-এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম।

বক্তব্য রাখেন, প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপত্র ইবনুল সাইদ রানা, সমাজসেবক হাফিজুর রহমান রাকিব, সমাজসেবক সোহেল রানা, আরিয়ান আরিফ প্রমুখ।

উল্লেখ্য, ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০০ টাকা করে ৩ বছর মেধাবৃত্তি প্রদান করা হবে।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ