হোম > সারা দেশ > চট্টগ্রাম

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে জুলাই সম্মাননা স্মারক অনুষ্ঠান আজ

চট্টগ্রাম ব্যুরো

রাজনৈতিক আগ্রাসন, আধিপত্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে গণআন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান অনুষ্ঠান (প্রথম পর্ব) বুধবার অনুষ্ঠিত হচ্ছে।  

বুধবার সকাল ৯টা থেকে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB) মিলনায়তনে এ কর্মসূচি শুরু হয়।

এর আগে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, খুলনা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই শহীদের পরিবারের সদস্য, আহত ও জুলাইযোদ্ধারা আসতে থাকেন। ভোরেই সহস্রাধিক জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য রাজধানীর কাকরাইলে জমায়েত হন।

সূত্র জানায়, অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ, আহত ও নির্যাতিতদের স্মরণে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এতে বিভিন্ন জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

গতকাল মঙ্গলবার আগ্রাসনবিরোধী আন্দোলন এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৫ সালের ৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে রাজনৈতিক প্রেসক্রিপশন ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টা থেকে ঢাকার কাকরাইল মোড়ে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB) মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, আগ্রাসনবিরোধী আন্দোলন ভবিষ্যতেও আপসহীনভাবে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের ন্যায্য অধিকারের পক্ষে কাজ করে যাবে। অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করছে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান জেএএম সংস্থা (JAM SANGSTHA)।

মিরসরাইয়ে নিখোঁজ তিন কিশোর উদ্ধার

জেলে বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় তলিয়ে গেল শিশু

ছেলের নতুন বিল্ডিংয়ে ঠাঁই হয়নি ৯৫ বছর বয়সী ছামেনা খাতুনের

রোহিঙ্গা ইস্যু: স্থানীয়দের জন্য বরাদ্দ ৫ শতাংশে নামিয়ে আনল জাতিসংঘ

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক ১৯

গড়ে তোলা হবে কবরস্থান ও বৃদ্ধাশ্রম

সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার কেটে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

জনতার ধাওয়ায় পিস্তল ফেলে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

রামগঞ্জে মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার