হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়ায় ২৮ রাউন্ড গুলিসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২৮ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে আখাউড়া পৌরসভার মসজিদ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন মো. পলাশ (৩০), হেলাল মিয়া (৩৫) ও মো. কাউছার (৪৫)। পলাশ ও হেলালের বাড়ি কুমিল্লার কোতোয়ালি এলাকায় এবং কাউছারের বাড়ি আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সমি উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুমার নামাজের পর উপজেলার মসজিদ পাড়ার ফায়ার সার্ভিস এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট একটি ব্যাগে রক্ষিত ২৮ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। প্রতিপক্ষ ফাঁসানোর জন্য এই গুলি কুমিল্লা থেকে আটকদের মাধ্যমে আখাউড়ায় আনা হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে ঘটনার বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে বলেও ওসি জানিয়েছেন।

এমএস

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা