হোম > সারা দেশ > চট্টগ্রাম

কৃষিজমির মাটি কাটায় তিন লাখ টাকা জরিমানা, ৪ ট্রাক জব্দ

উপজেলা প্রতিনিধি, লালমাই (কুমিল্লা)

ছবি: আমার দেশ।

কুমিল্লার লালমাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রশাসন চারটি টপ সয়েল ভর্তি ড্রাম ট্রাক জব্দ করে এবং অবৈধ মাটি পরিবহনের দায়ে ট্রাক মালিকদের তিন লাখ টাকা অর্থদণ্ড দেয়।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ভুলইন দক্ষিণ ইউনিয়নের ভুশ্চি বাজারে এই অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন লালমাই সেনা ক্যাম্প, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা বলেন, ‘কৃষি জমিতে মাটি কাটার খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে ভুশ্চি বাজার এলাকায় অভিযানে যাই। সেখান থেকে চারটি টপ সয়েল ভর্তি ড্রাম ট্রাক জব্দ করা হয় এবং অবৈধ মাটি পরিবহনের দায়ে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ট্রাক মালিকদের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়৷ পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কৃষি জমির টপসয়েল কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ মাটিকাটাসহ পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।’

অপহরণের ২৩ ঘণ্টা পর কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা লাকসাম থেকে উদ্ধার

শনিবার চকরিয়ায় আসছেন প্রধানমন্ত্রী, সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

নও মুসলিম কলেজছাত্রী অপহরণের পর উদ্ধার, নিজ জিম্মায় থাকার নির্দেশ

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন

বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক একনেকে অনুমোদন, জামায়াত এমপির কৃতজ্ঞতা

তথ্য দিন, উন্নয়নের দায়িত্ব আমার: এমপি মোবাশ্বের

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

সাংবাদিকের ওপর হামলা, যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

কিশোর গ্যাং ‘বিকেজি’-এর লিডার ছাব্বির আটক

খাগড়াছড়িতে সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল