হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: আমার দেশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পিএবি সড়কের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ড ঝিওরী গ্রামের গোলাম শরীফের বাড়ির মো. মুছার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলী আব্বাস সকালে একটি পালসার মোটরসাইকেলে শহর থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলেন। তার মোটরসাইকেলটিকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্বাসের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল