কাপ্তাই উপজেলায় ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়াইডিএসবি নির্বাহী পরিচালক তাহহীদ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক সংকট হলেও এর প্রভাব স্থানীয় পর্যায়ে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, পানি সংকট, ভূমিধস এবং কৃষিতে বিরূপ প্রভাব ক্রমেই বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো. আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা রিনি চাকমা প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরপ্রধান, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও ইয়ুথ সদস্যরা উপস্থিত ছিলেন।
এমই