হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিধি ভেঙে আগাম প্রচারণা, ফেনী–৩ আসনে বিএনপি নেতার জরিমানা

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)

ছবি: আমার দেশ।

নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে আগাম প্রচারণা চালানোর অভিযোগে ফেনী ৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর ভাই দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে দাগনভূঞা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আকবর হোসেনের পক্ষে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার অর্থ পরিশোধ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমদ ডিপলু।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে আগাম প্রচারণায় জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে নির্বাচনবিধি লঙ্ঘনের ঘটনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে