হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৩ ঘণ্টা পর ব্লকেড কর্মসূচি প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান প্রতিশ্রুতি দিলে এ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এরআগে, সকাল ৯টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনের ট্রাফিক পুলিশ বক্সের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ঘটনাস্থলে এসে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ করেন। পরে চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ১৫ দিনের মধ্যে মহাসড়ক ৬ লেনের উন্নতিকরণে সকল ব্যবস্থা করবেন এমন আশ্বাসে এ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

লোহাগাড়া উপজেলা জেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের সাথে আলোচনা হয়ে। অতিদ্রুত সমাধানের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। সবাইকে ব্লকেড প্রত্যাহারের অনুরোধ জানান তিনি।

লোহাগাড়া অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, প্রত্যেক সংস্থা এ বিষয়ে ওয়াকিবহাল আছে। সবাই এ বিষয়ে উদার, সকাল থেকে নবাগত পুলিশ সুপার খবর নিয়েছেন, শান্তিপূর্ণভাবে ছয় লেনের বিষয়ে আলোচনা করবেন। স্বতঃস্ফূর্তভাবে উনাদের সমর্থন আছে, চেষ্টা করবেন বিভিন্ন এজেন্সিকে জানাতে । দুপুর বারটায় তাদের ব্লকেড প্রত্যাহার করেছেন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের সংগঠক তামিম মির্জা বলেন, ব্লকেড কর্মসূচির বিষয়ে আমরা সকল অফিসিয়াল কার্যক্রম শেষ করে ব্লকেডে উপনীত হয়েছি। সড়ক উপদেষ্টা ও জেলা প্রশাসকের সাথে আলাপ করে আগামী পনের দিনের মধ্যে টেন্ডার সার্মিট হবে এমন আশ্বাস দিয়েছেন, যদি টেন্ডার সার্মিট না হয় তাহলে আবার কর্মসূচি দিবো ইনশাআল্লাহ।

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী দাগনভূঞায়, ইসলাম গ্রহণ করে বিয়ে

চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ নিহত তিন জনের বাড়ি শোকের মাতম

পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

মিয়ানমারে পাচারকালে ১৮০০ বস্তা সিমেন্টসহ ১৮ পাচারকারী আটক

মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য

তারেক রহমানের শাসনামলে দেশে গুন্ডামি ও চাঁদাবাজির ঠাঁই হবে না