হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কফিল উদ্দিন মামুন।

মঙ্গলবার দলের নীতিনির্ধারণী নানা বিষয়ে বঞ্চনার কথা তুলে ধরে ফেসবুক পোস্টে নিজেই এই পদত্যাগের ঘোষণা দেন জেলা বিএনপির এই ত্যাগী নেতা।

কফিল উদ্দিন মামুন ফেসবুকে লেখেন, ‘আমরা কিন্তু শুধুই ১৭ বছর নয়, সেই জয়নাল হাজারীর আমল থেকেই যুদ্ধ করে আসছি। নির্যাতন, জেল-জুলুম ও ফেরারি জীবনযাপন করেছি। এই দলের জন্য আমার দুই ভাই শহীদ হয়েছেন। কী নির্মম নির্যাতন করে আমার ভাইকে হত্যা করা হয়েছে, তা নিশ্চয়ই দলের নেতাসহ তৃণমূলের সকলেই জানেন; তবুও পালিয়ে যাইনি। শুধুমাত্র আজকের দেশনায়ক তারেক রহমান সাহেবকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে দেখব বলে । কিন্তু তাই বলে জেলার নেতারা যা ইচ্ছে তা সিদ্ধান্ত নিতে পারেন না, যাকে ইচ্ছে তাকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করবেন! আমাদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল আপনারা এভাবে নষ্ট করতে পারেন না। আপনারা কি পারবেন আমার ভাইদের ফিরিয়ে দিতে?’

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারসহ সংশ্লিষ্ট সকলের নিকট প্রশ্ন রেখে তিনি আরো লেখেন, ‘গত আট-নয় মাসে অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কমিটি হয়েছে, যেখানে অনেকেই অধিষ্ঠিত হয়েছেন—যারা বিগত ১৭ বছর কোনো আন্দোলন-সংগ্রামে তো ছিলেনই না, বরং তারা আমাদের দেখলেই এড়িয়ে চলতেন। অথচ আপনারা কোনো প্রকার প্রতিকার করেননি। এই ধরনের সিদ্ধান্তের প্রতি ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছি। যেখানে সেলিম সাহেবদের জয়জয়কার, যেখানে ত্যাগীরা নিগৃহীত, সেখান থেকে ভালো কিছু আশা করা যায় না। তাই আমি ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি নিলাম।’

এর আগে সোমবার ফেনী জেলা কারাগারের বেসরকারি পরিদর্শক হিসেবে অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রকাশ সেলিম নামে একজনকে মনোনয়ন দেওয়া হয়। এ নিয়ে কফিল উদ্দিন মামুন ফেসবুকে আরেকটি পোস্টে লেখেন, ‘তিনি কারা পরিদর্শক হয়েছেন! এই ব্যক্তি গত দুই যুগ দলের মিছিল, মিটিং, মিলাদ, জানাজাসহ কোনো প্রোগ্রামে উপস্থিত ছিলেন—কেউ এর প্রমাণ দিতে পারবেন না।’

বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জানান, ত্যাগীদের অবমূল্যায়ন ও সুবিধাবাদীদের জয়জয়কারের প্রতিবাদের মুখে পদত্যাগী এই নেতার দুই ভাই—আফতাব উদ্দিন সুমন ১৯৯৪ সালে এবং রেজাউল করিম তুহিন ১৯৯৯ সালে দলের জন্য আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছিলেন।

ফেসবুকে পোস্টে বিএনপি নেতার পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচন শুরা হয়ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোজাম্মেল হক জীবন নামে একজন লিখেছেন, ‘সুদীর্ঘ সময় আপনার নেতৃত্বে আমরা ছিলাম। ট্রাংক রোডে আপনার গগনবিদারী সেই স্লোগান এখনো আমার শরীরকে পুলকিত করে। এখন সেই স্লোগান না ধরলেও এই দলে লোকের অভাব নেই। যখন আবার স্লোগান ধরার কেউ থাকবে না, তখন মো. কফিল উদ্দিন মামুন ভাইদের এই দলের আবার দরকার পড়বে।’

শেখ ফরিদ নামে একজন লিখেছেন, ‘দুঃখজনক! ফেনীর বিএনপির নেতারা এখনো ফ্যাসিস্টদের সম্পদ রক্ষণাবেক্ষণ নিয়ে ব্যস্ত!’

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, সম্প্রতি ফেনী কারাগারের বেসরকারি পরিদর্শক হিসেবে অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রকাশ সেলিম নামে এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ নিয়ে রাগে-অভিমানে জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে অব্যাহতি নিয়েছেন। এ বিষয়ে তারা লিখিত কোনো দরখাস্ত পাননি। তবে দলের ত্যাগীদের বাদ দিয়ে বিভিন্ন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করলে আগামীতে দল ত্যাগীশূন্য হয়ে যাবে।

প্রসঙ্গত, সম্প্রতি ফেনীতে দলটির আরো একাধিক নেতা ঘোষণা দিয়ে পদত্যাগ করেছেন।

এমই

কুমিল্লার আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে আসছেন দেশ-বিদেশের বরেণ্য আলেমরা

ইয়াবা উদ্ধার, যুবদল নেতাসহ তিনজন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির নেতার দোকান ভাঙচুর, গ্রেপ্তার ২

কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসব বুধবার

বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা: চসিক প্রশাসক

উখিয়ায় লোকালয়ে ৭ হাতি, দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরত

গায়ে হাত দিলে হাত টুকরো টুকরো করে বাজারজাত করব

কোরআনি শিক্ষা ছাড়া মানুষ আদর্শবান হতে পারে না