হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে ইয়াবাসহ ভুয়া নৌ সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড (বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজনকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্টে একটি সন্দেহজনক বাস থামানো হলে যাত্রী মো. সাফায়েত উল্লাহ (২৭) নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দেন। তবে তল্লাশিতে তার ব্যাগ থেকে নৌবাহিনীর লোগোযুক্ত কিছু পোশাক-সরঞ্জাম এবং বিশেষভাবে লুকানো অবস্থায় এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি নৌবাহিনীর সদস্য হওয়ার কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি।

বিজিবি জানায়, আটক ব্যক্তি ভূয়া নৌসদস্য পরিচয় ব্যবহার করে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেছিলেন। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকালে বিএনপির শোক

হাজীগঞ্জে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

চকরিয়ায় মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: মো. শাহজাহান

টানা ৪০ দিন জামাতে ফজরের নামাজ পড়ে পুরস্কার পেলেন ২৬ মুসল্লি

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ