হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্ত এলাকায় লাকড়ি কুড়াতে গিয়ে রোকেয়া বেগম (৪৮) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রোকেয়া বেগম উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের গুচ্ছগ্রামের আলী আশরাফের স্ত্রী।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝে মাঝে মানুষের কাছে ভিক্ষা করতেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে লাকড়ি কুড়ানোর জন্য বের হয়ে আর ফিরে আসেননি। পরে রাত ৯টার দিকে জগন্নাথদিঘি বিজিবি ক্যাম্পের সদস্যদের অনুমতি নিয়ে স্বজন ও স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় তাকে খোঁজাখুঁজি করেন। কিছুক্ষণ পরই সীমান্তের ১৪১৩ নং পিলারের পাশে স্থানীয় লোকজন ওই নারীর লাশ দেখতে পেয়ে বিজিবিকে অবগত করেন। পরে বিজিবির মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

বিজিবি জগন্নাথদিঘি ক্যাম্পের সুবেদার মোর্শেদ বলেন, ‘মঙ্গলবার রাতে ভারত সীমান্তের ১৪১৩ নং পিলার-সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজন রোকেয়া বেগম নামে এক নারীর লাশ দেখতে পেয়ে আমাদের জানান। আমরা থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।’

ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, খবর পেয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণা জানা যাবে।

জেডএম

বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের টাকা আত্মসাতের অভিযোগ

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

ভার্চুয়াল শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’