হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফের কেএনএফের ১৩ হাজার পোশাক উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে আবারও বিপুল পরিমাণ পোশাক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার অভিযান চালিয়ে প্রায় ১৩ হাজার পোশাক জব্দ করা হয়েছে। এটি চলতি মাসে এ ধরনের তৃতীয় দফার অভিযান।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের এডিসি (মিডিয়া) মাহমুদা বেগম।

সূত্র জানায়, উদ্ধার করা পোশাকগুলো দেখতে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ব্যবহৃত ইউনিফর্মের মতো হওয়ায় সন্দেহ তৈরি হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো নিশ্চিতভাবে একে কেএনএফ-এর ইউনিফর্ম বলছে না।

এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পোশাকগুলো দেখতে অনেকটা কেএনএফ সদস্যদের পোশাকের মতো হলেও তদন্ত না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। এটি এখনো সন্দেহের পর্যায়ে আছে।'

এর আগেও পাহাড়তলীর বিভিন্ন গুদাম ও দোকান থেকে একই ধরনের বিপুলসংখ্যক পোশাক জব্দ করা হয়, যা কেএনএফ সংশ্লিষ্টতার সন্দেহে তদন্তাধীন রয়েছে।

এমএস

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল